সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শাহজালালে উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু, ডিজিটাল সেবায় নতুন ধাপ

ছবি: চেকপোস্ট

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিমানবন্দরগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

রোববার (১৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪জি নেটওয়ার্ক প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে, যা ডিজিটাল অবকাঠামোর বড় অর্জন। তবে এখন শুধু সংযোগ বাড়ানো নয়, বরং সেটিকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও সহনশীল করা প্রয়োজন।

তিনি আরও জানান, আইসিটি খাতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল, সাইবার নিরাপত্তা দক্ষতা, বিপিও, এআই, ডেটা ও সেমিকন্ডাক্টর সক্ষমতা ভবিষ্যৎ অর্থনীতির মূল ভিত্তি হয়ে উঠবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।

#ডিজিটালবাংলাদেশ #ফ্রি_ওয়াইফাই #আইসিটিখাত

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু, ডিজিটাল সেবায় নতুন ধাপ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিমানবন্দরগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

রোববার (১৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪জি নেটওয়ার্ক প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে, যা ডিজিটাল অবকাঠামোর বড় অর্জন। তবে এখন শুধু সংযোগ বাড়ানো নয়, বরং সেটিকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও সহনশীল করা প্রয়োজন।

তিনি আরও জানান, আইসিটি খাতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল, সাইবার নিরাপত্তা দক্ষতা, বিপিও, এআই, ডেটা ও সেমিকন্ডাক্টর সক্ষমতা ভবিষ্যৎ অর্থনীতির মূল ভিত্তি হয়ে উঠবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত