সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বিদেশে চিকিৎসায় বড় সুখবর: এখন নেওয়া যাবে ৩০ হাজার ডলার

ডলার। ছবি : সংগৃহীত

বিদেশে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে নেওয়া যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। অর্থাৎ চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করা হয়েছে।

একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ডাকযোগে পরিচালিত শিক্ষাক্রমের আওতায় নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড়ের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। নির্দেশনাটি দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তির অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

এদিকে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেরাই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর পড়াশোনার খরচ পাঠানোর আগে ব্যাংককে বিষয়টি নিশ্চিত হতে হবে।

করেসপন্ডেন্স কোর্সেও সহজ হলো ডলার পাঠানো

বিদেশে ডাকযোগে বা পত্রযোগে পরিচালিত শিক্ষাক্রমের (করেসপন্ডেন্স কোর্স) খরচ পাঠানোর নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

আগে এ ধরনের শিক্ষাক্রমের আওতায় সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের জন্য পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যেত। নতুন নির্দেশনায় নিয়মিত একাডেমিক পড়াশোনাকেও এ সুযোগের আওতায় আনা হয়েছে।

ফলে এখন থেকে এসব শিক্ষাক্রমের খরচ পরিশোধেও অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

আরএফসিডি হিসাবে ডলার জমায় নতুন শর্ত

বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রেও নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী কোনো নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এনে আরএফসিডি হিসাবে জমা রাখতে চাইলে তা অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজে-এর মাধ্যমে ঘোষণা করতে হবে। অর্থাৎ কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখার যোগ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এ শর্ত আরোপ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

#বাংলাদেশব্যাংক #বিদেশেচিকিৎসা #ডলারনিয়ম

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিদেশে চিকিৎসায় বড় সুখবর: এখন নেওয়া যাবে ৩০ হাজার ডলার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত