রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩ কোটি ৫ লাখ টাকা

বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটিতে বিদেশে যাওয়ার পর মেয়াদ শেষ হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৩ শিক্ষক এখনও কাজে যোগদান করেননি। শিক্ষা ছুটিকালীন বেতন-ভাতা বাবদ এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা।

তথ্য অধিকার আইনে যবিপ্রবির শিক্ষকদের শিক্ষা ছুটিসংক্রান্ত তথ্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯৪ জন শিক্ষক শিক্ষা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের অধিকাংশই মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন।

এর মধ্যে ২৩ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও তারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। এসব শিক্ষকের মধ্যে সিএসই ও এমবি বিভাগের চারজন, পদার্থবিজ্ঞান বিভাগের তিনজন, ফার্মেসি ও ইএসটি বিভাগের দুজন করে এবং আইপিই, সিএইচই, পিএমই, ইইই, বিএমই, জিইবিটি, এআইএস ও এনএফটি বিভাগের একজন করে শিক্ষক রয়েছেন।

যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও যারা যোগদান করেননি, তাদের কয়েক দফায় চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে রিজেন্ট বোর্ডের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, শিক্ষকদের কাছে পাওনা অর্থ ফেরত পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের কাজে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয় আর্থিক ক্ষতির পাশাপাশি বিভাগগুলোতে শিক্ষক সংকটে পড়ছে। দীর্ঘদিন ধরে যারা যোগদান করছেন না, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।

#উচ্চশিক্ষা #যবিপ্রবি #শিক্ষাছুটি

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত