মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নীল অর্থনীতি এবং সামুদ্রিক যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে সরাসরি জাহাজ চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি জাহাজ যোগাযোগ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনসম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬