মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

ফাইনালে হার, আর্জেন্টিনায় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি : লা প্লাসিওন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে এবং আহত হয়েছেন তিনজন।

রোববার রাতে ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় হাজারো আর্জেন্টাইন সমর্থক জড়ো হন। লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রাকে সম্মান জানাতে পতাকা ও জার্সি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা।

শুরুতে পরিবেশ শান্ত থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, কাচের বোতল ও আতশবাজি ছুড়তে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মাঠে নামে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। কয়েকজন সমর্থকের অভিযোগ, পুলিশ পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করেছে।

সংঘর্ষের সময় ওবেলিস্ক এলাকার নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। পরে আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে নিরাপত্তা বাড়ানো হয়।

এর আগে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

#আর্জেন্টিনা #বিশ্বকাপ_ফাইনাল #ফুটবল_সংঘর্ষ

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফাইনালে হার, আর্জেন্টিনায় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে এবং আহত হয়েছেন তিনজন।

রোববার রাতে ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় হাজারো আর্জেন্টাইন সমর্থক জড়ো হন। লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রাকে সম্মান জানাতে পতাকা ও জার্সি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা।

শুরুতে পরিবেশ শান্ত থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, কাচের বোতল ও আতশবাজি ছুড়তে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মাঠে নামে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। কয়েকজন সমর্থকের অভিযোগ, পুলিশ পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করেছে।

সংঘর্ষের সময় ওবেলিস্ক এলাকার নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। পরে আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে নিরাপত্তা বাড়ানো হয়।

এর আগে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত