সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ট্যালেন্টপুলে উজ্জ্বল সাফল্য

প্রাথমিক বৃত্তিতেও বাজিমাত, বেড়া আলহেরা একাডেমির ৪২ শিক্ষার্থীর বৃত্তি

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী আলহেরা একাডেমি। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে প্রতিষ্ঠানটির ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলায় সর্বোচ্চ সাফল্যের স্বাক্ষর রেখেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে এবং ৩৭ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আলহেরা একাডেমি থেকে ২১ জন ট্যালেন্টপুলে এবং ২১ জন সাধারণ গ্রেডে, মোট ৪২ জন বৃত্তি পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্যালাক্সি স্কুল থেকে ৪ জন, কাশিনাথপুর বিজ্ঞান স্কুল থেকে ৬ জন, মাশুমদিয়া বিজ্ঞান স্কুল ও অগ্রগামী বিদ্যানিকেতন থেকে ২ জন করে এবং মিলেনিয়াম স্টার, চৌধুরী মেমোরিয়াল স্কুল, আমিনপুর বিজ্ঞান স্কুল, শান্তি নিকেতন কিন্ডারগার্টেন, মাশুমদিয়া ভবানীপুর ও কবটেস্ট স্কুল থেকে একজন করে শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, সরকারি নীতিমালার কারণে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে সীমাবদ্ধতা থাকায় আলহেরা একাডেমির ৮ জন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পরীক্ষায় অংশ নেয় এবং সবাই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

আলহেরা একাডেমির অধ্যক্ষ মো. হাকিমুল কবীর বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিয়মিত একাডেমিক তদারকির ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, এ সাফল্য বেড়া উপজেলার শিক্ষার মানোন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

Image

#বেড়া #আলহেরা_একাডেমি #প্রাথমিক_বৃত্তি২০২৫

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তিতেও বাজিমাত, বেড়া আলহেরা একাডেমির ৪২ শিক্ষার্থীর বৃত্তি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী আলহেরা একাডেমি। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে প্রতিষ্ঠানটির ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলায় সর্বোচ্চ সাফল্যের স্বাক্ষর রেখেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে এবং ৩৭ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আলহেরা একাডেমি থেকে ২১ জন ট্যালেন্টপুলে এবং ২১ জন সাধারণ গ্রেডে, মোট ৪২ জন বৃত্তি পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্যালাক্সি স্কুল থেকে ৪ জন, কাশিনাথপুর বিজ্ঞান স্কুল থেকে ৬ জন, মাশুমদিয়া বিজ্ঞান স্কুল ও অগ্রগামী বিদ্যানিকেতন থেকে ২ জন করে এবং মিলেনিয়াম স্টার, চৌধুরী মেমোরিয়াল স্কুল, আমিনপুর বিজ্ঞান স্কুল, শান্তি নিকেতন কিন্ডারগার্টেন, মাশুমদিয়া ভবানীপুর ও কবটেস্ট স্কুল থেকে একজন করে শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, সরকারি নীতিমালার কারণে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে সীমাবদ্ধতা থাকায় আলহেরা একাডেমির ৮ জন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পরীক্ষায় অংশ নেয় এবং সবাই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

আলহেরা একাডেমির অধ্যক্ষ মো. হাকিমুল কবীর বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিয়মিত একাডেমিক তদারকির ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, এ সাফল্য বেড়া উপজেলার শিক্ষার মানোন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত