ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের তরুণ জনপ্রতিনিধি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মেম্বার একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্রিজ, কালভার্ট, রাস্তা নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন। তার এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
এলাকাবাসীর দাবি, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পথে একাধিকবার নানা বাধা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন রুবেল মেম্বার। তবে তিনি কখনো পিছু হটেননি। বরং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দৃঢ়ভাবে কাজ চালিয়ে গেছেন।
এ বিষয়ে রুবেল মেম্বার বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণের স্বার্থে আমরা কাজ করে যাব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সংসদ সদস্য এম এ হান্নান এবং চাপরতলা ইউনিয়নে তার প্রতিনিধি ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদালের সার্বিক সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও বড় পরিসরে এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ষড়যন্ত্র ও বাধা মোকাবিলায় ধৈর্য কামনা করে মন্তব্য করেন, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয়দের প্রত্যাশা, তরুণ এই জনপ্রতিনিধি ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬