জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আকাশ মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিএম কলেজের সামনে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬