পরিবেশ সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা নিয়ে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) খুলনা নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় আগে নিজেকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিল্পায়নের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং তাপমাত্রা বাড়ছে। তাই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
বিভাগীয় কমিশনার মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। তরুণ প্রজন্মকে রক্ষায় মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক মো. কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল। সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।
সভায় পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬