পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।
আরও পড়ুনআরও পড়ুন‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

মতামত