বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাধানের চেষ্টা করছেন স্থানীয়রা

নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ৫ দিন ধরে অনশন

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী।

শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন তিনি।

লায়লার দাবি, দুবাই প্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরে দুবাই যাওয়ার পর আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন খান বিয়েতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় তার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, মেয়ের জীবন নিয়ে তারা উদ্বিগ্ন। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান অনশনের বিষয়টি স্বীকার করে বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না।

বিষের বোতল রাখার বিষয়ে আজমল খান বলেন, বিষের বোতল ছিল, তবে গ্রামের লোকজন সেটি সরিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাই প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি।

#নাসিরনগর #বিয়েরদাবিতেঅনশন #ব্রাহ্মণবাড়িয়া খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ৫ দিন ধরে অনশন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী।

শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন তিনি।

লায়লার দাবি, দুবাই প্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরে দুবাই যাওয়ার পর আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন খান বিয়েতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় তার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, মেয়ের জীবন নিয়ে তারা উদ্বিগ্ন। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান অনশনের বিষয়টি স্বীকার করে বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না।

বিষের বোতল রাখার বিষয়ে আজমল খান বলেন, বিষের বোতল ছিল, তবে গ্রামের লোকজন সেটি সরিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাই প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত