মূল পাতা

সর্বশেষ

নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : জেলা প্রশাসক হুরে জান্নাত

রবিউল হোসেন খান
রবিউল হোসেন খান স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ আপডেট : ১০ মিনিট আগে
নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : জেলা প্রশাসক হুরে জান্নাত
চেকপোস্ট

 জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রথমে নিজেকে সচেতন হতে হবে এবং পরে অন্যদের সচেতন করতে হবে। ভুক্তভোগী নারীদের ন্যায় বিচার নিশ্চিতে সবাইকে তাদের পাশে দাড়াতে হবে। আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে খুলনা কালেক্টর চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই পথসভার আয়োজন করে। জেলা প্রশাসক আরোও বলেন, সমাজে নারীদের একঘরে করে রাখা এক ধরনের " ট্যাবু" নেতিবাচক প্রভাব রয়েছে। সমাজে নারীদের খাটো করে দেখার কোন সুযোগ নেই এবং প্রশাসন সব সময় নারীদের পাশে রয়েছে। বেগম রোকেয়ার আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের যে যাত্রা শুরু করেছিলেন, তা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভংগি গড়ে তুলতে হবে। পাশাপাশি নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা রোধ করে তাদের সিদ্ধান্তকে সন্মান জানাতে হবে। পথসভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক দপ্তরের উপ পরিচালক ( অতিরিক্ত দায়িত্বে) সুরাইয়া সিদ্দিকাসহ বিভিন্ন নারী সহযোগী সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা " মাসাস" তেজসী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী এবং আঞ্জুমান সমাজকল্যান সংস্থা সহ ২৫ টি নারী সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : জেলা প্রশাসক হুরে জান্নাত
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : জেলা প্রশাসক হুরে জান্নাত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত