নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রর্দী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে সুরুজ মিয়া, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত ব্যবসায়ী মিলন মিয়ার বসতবাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে মিলন মিয়া কৌশলে মোবাইল ফোনে তার ভাই শাহজাহানকে খবর দেন।
খবর পেয়ে শাহজাহান ও তার ছেলে সুরুজ মিয়া ঘটনাস্থলে ছুটে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুজনকে গুরুতর জখম করে। এতে শাহজাহান ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ডাকাতরা মিলন মিয়া ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ৪ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি ডাকাতি ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬