বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল ৭টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প হিসেবে ব্যাটারিচালিত ইজিবাইকে কয়েক দফা যানবাহন বদলে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
রোববার সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস। অন্যদিকে, অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।
সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘সকালে সাপাহার স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার জায়গায় ২৫০ টাকা ভাড়া গুনতে হলো, সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।’
জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেন তারা। আর তার খেসারত দিতে হয় সাধারণ যাত্রীদের।’
ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ কারণে বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে তখন তিন দিন ধর্মঘট চলে। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে অটোরিকশা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁর।
অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে আমাদের অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরে তারা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন।’
প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, ‘সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। উভয় পক্ষকে আইন মেনে চলার জন্য বলা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত