শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মেসার্স সাদিয়া ডাইং থেকে মাদক উদ্ধার

ডিএনসির অভিযানে পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মো. হাসিবুর রহমান সাগর (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাসিবুর রহমান সাগর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর থানার বোবড়াখালী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসিবুর রহমান সাগরের নিজ দখলে থাকা ‘মেসার্স সাদিয়া ডাইং’ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৩ দশমিক ৫ কেজি (সাড়ে ১৩ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

#ডিএনসি #পাবনা # মাদকউদ্ধার

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ডিএনসির অভিযানে পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মো. হাসিবুর রহমান সাগর (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাসিবুর রহমান সাগর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর থানার বোবড়াখালী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসিবুর রহমান সাগরের নিজ দখলে থাকা ‘মেসার্স সাদিয়া ডাইং’ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৩ দশমিক ৫ কেজি (সাড়ে ১৩ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত