মূল পাতা

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত পাঁচ দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তারা পদত্যাগের কথা জানান।

পদত্যাগের কারণ হিসেবে অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তারা না জেনেই দলীয় পদ পেয়েছেন। অন্যদিকে, শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া ১৫ জনের মধ্যে ১৪ জন পদত্যাগের কথা জানান।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।

এরপর ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, একই ইউনিয়নের সদস্য সোহেল ফকির, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

এ ছাড়া গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

নাম প্রকাশ না করার শর্তে জেলা গণঅধিকার পরিষদের এক দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। এ ছাড়া দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন রিসিভ করলেও ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গোপালগঞ্জ পদত্যাগ বিএনপি গ্রেফতার বাংলাদেশ ছাত্রলীগ সামাজিক যোগাযোগমাধ্যম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত পাঁচ দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তারা পদত্যাগের কথা জানান।

পদত্যাগের কারণ হিসেবে অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তারা না জেনেই দলীয় পদ পেয়েছেন। অন্যদিকে, শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া ১৫ জনের মধ্যে ১৪ জন পদত্যাগের কথা জানান।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।

এরপর ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, একই ইউনিয়নের সদস্য সোহেল ফকির, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

এ ছাড়া গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

নাম প্রকাশ না করার শর্তে জেলা গণঅধিকার পরিষদের এক দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। এ ছাড়া দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন রিসিভ করলেও ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত