মূল পাতা

সর্বশেষ

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

মোঃ মিঠুন
মোঃ মিঠুন ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
চেকপোস্ট

ঝালকাঠির ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজ শেষে কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁটতে বের হন। এ সময় তাঁরা মহাসড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

ঝালকাঠির ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজ শেষে কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁটতে বের হন। এ সময় তাঁরা মহাসড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত