মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুশি মসজিদভিত্তিক শিক্ষকরা

জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের ফল প্রকাশ, উচ্ছ্বসিত শিক্ষকরা

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৬ সেশনের চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় মসজিদভিত্তিক শিক্ষক ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দ্রুত ফলাফল প্রকাশে উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়েছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা

মঙ্গলবার সংগঠনের সভাপতি নূর হোসেন আজিজ ও সাধারণ সম্পাদক নিয়াকত আলী স্বাক্ষরিত এক কৃতজ্ঞতা স্মারকে বলা হয়, দীর্ঘদিন ফলাফল প্রকাশ না হওয়ায় শত শত প্রার্থী অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এতে শিক্ষক ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ফলাফল প্রকাশের দাবিতে ১৮ আগস্ট শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

শিক্ষক প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এর পরপরই চূড়ান্ত বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে।

ফল প্রকাশের পর জেলার মসজিদভিত্তিক শিক্ষক ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা বলেন, জেলা প্রশাসকের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে শত শত প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এ উদ্যোগের জন্য শিক্ষক সমাজ জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

#সুনামগঞ্জ #ইসলামিক_ফাউন্ডেশন #শিক্ষক_কল্যাণ_পরিষদ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের ফল প্রকাশ, উচ্ছ্বসিত শিক্ষকরা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৬ সেশনের চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় মসজিদভিত্তিক শিক্ষক ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দ্রুত ফলাফল প্রকাশে উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়েছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা

মঙ্গলবার সংগঠনের সভাপতি নূর হোসেন আজিজ ও সাধারণ সম্পাদক নিয়াকত আলী স্বাক্ষরিত এক কৃতজ্ঞতা স্মারকে বলা হয়, দীর্ঘদিন ফলাফল প্রকাশ না হওয়ায় শত শত প্রার্থী অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এতে শিক্ষক ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ফলাফল প্রকাশের দাবিতে ১৮ আগস্ট শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

শিক্ষক প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এর পরপরই চূড়ান্ত বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে।

ফল প্রকাশের পর জেলার মসজিদভিত্তিক শিক্ষক ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা বলেন, জেলা প্রশাসকের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে শত শত প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এ উদ্যোগের জন্য শিক্ষক সমাজ জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত