জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, তারুণ্যের প্রত্যয় ও দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং আন্দোলন-পরবর্তী সময়ে দ্রুত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে তিনি আন্দোলনে উপস্থিত ছিলেন। ৫ আগস্টের মাত্র তিন দিন পর বিশ্ববিদ্যালয়টি আবার ক্লাস শুরু করে, যা তাকে বিস্মিত করেছে।
তিনি বলেন, আন্দোলনের সময় ক্যাম্পাসে সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল এবং ভবন ভাঙচুরের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতি থেকে দ্রুত শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ ছিল, যা কানাডিয়ান ইউনিভার্সিটি সফলভাবে করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও অগ্রগতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। বিশেষ করে ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।
ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি পরিকল্পনা বা রূপরেখা দেওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজ পরিবর্তনের জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়ার প্রতি মনোযোগী হতে হবে।
আলোচনা শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬