জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তাঁর ১৯ বছর বয়সী এক সঙ্গীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার সময় ওই দুই তরুণ রোবটটি নিয়ন্ত্রণ করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন। তবে রোবটটির নড়াচড়া ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো তদন্তাধীন।
ফাস্টফুডের দোকানের সামনে ঘটনা
পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি কোলোন শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল।
অভিযোগ, প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার লাল ও সোনালি রঙের রোবটটি পেছন দিক থেকে কিশোরীটির কাছে এগিয়ে যায়। এরপর রোবটটি তার নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে কিশোরীটি চিৎকার করে সরে যায় বলে পুলিশের বর্ণনায় উল্লেখ করা হয়েছে।
এক ব্লক দূর থেকে উদ্ধার রোবট
ঘটনার পর জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ অভিযানে নামে। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তাঁর ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরটি রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকে রোবটটি উদ্ধার করা হয়। পুলিশের প্রকাশিত ছবিতে রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট দেখা গেছে।
জব্দ দুই মোবাইল ফোনও
তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্তদের দুটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় রোবটটির গতিবিধি কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং সরাসরি সম্প্রচারের সঙ্গে অভিযুক্তদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে দেওয়া পরবর্তী এক পোস্টে বলা হয়েছে, এ বিষয়ে কিছু মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬