কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত নূর মোহাম্মদকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দেওয়ানের শাহা ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের পূর্ব পাশে একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আহত হন নূর মোহাম্মদ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আকবর আলী।
আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আহত নূর মোহাম্মদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় জড়িতদের পরিচয় ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬