ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে সংস্কার করে ক্যাবল কার চালু হলে পর্যটনে খুলবে নতুন দিগন্ত
সুনামগঞ্জের ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালু করা হলে সিলেট অঞ্চলের পর্যটনশিল্পে উন্মোচিত হতে পারে নতুন সম্ভাবনার দ্বার। নদী, হাওর, টিলা ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। একই সঙ্গে সৃষ্টি হতে পারে বিপুল কর্মসংস্থান ও সরকারের রাজস্ব আয়ের নতুন উৎস।
বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম রোপওয়েটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনায় সরকারের কোটি কোটি টাকার এই সম্পদ ক্রমেই নষ্ট হচ্ছে।
জানা যায়, দেশের রেলপথে ব্যবহারের জন্য পাথর পরিবহন সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৪ সালে এই রোপওয়ের নির্মাণকাজ শুরু করে। ১৯৭০ সালে নির্মাণকাজ শেষ হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালু থাকার পর নানা অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে একপর্যায়ে রোপওয়েটি বন্ধ হয়ে যায়। রোপওয়ে অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে রয়েছে ১২০টি ট্রেসেল বা খুঁটি। স্টেশন রয়েছে চারটি—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। এতে বাকেটের সংখ্যা ছিল ৪২৫টি। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট সচল ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ছিল ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি পাথর। বছরে প্রায় ১২ লাখ ঘনফুট পাথর পরিবহনের সক্ষমতা ছিল রোপওয়েটির।
দীর্ঘদিন বন্ধ থাকায় রোপওয়ের বিভিন্ন স্থানের কিছু ট্রেসেল হেলে পড়েছে। তার ছিঁড়ে একাধিক বাকেট মাটিতে পড়ে গেছে। ফলে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি এখন ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।
এদিকে, রোপওয়েটি পুনরায় ব্যবহারের উদ্যোগও একসময় নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতকের প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়ের যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তবে সেই আবেদনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
অভিজ্ঞ মহলের মতে, বর্তমানে সড়ক ও নৌপথে পাথর পরিবহনের সুযোগ তৈরি হওয়ায় বাণিজ্যিকভাবে রোপওয়ের আগের প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে। তাই এটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রেখে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পর্যটন উপযোগী ক্যাবল কারে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।
জানা যায়, রোপওয়ের বিভিন্ন ট্রেসেলের উচ্চতা সর্বনিম্ন প্রায় ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট। এই ১৯ কিলোমিটার পথকে উপযুক্তভাবে সংস্কার করে ক্যাবল কার চালু করা গেলে পর্যটকেরা নদী, টিলা ও হাওরের ওপর দিয়ে ভোলাগঞ্জের সাদাপাথর এবং মেঘালয়ের নীল পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এটি পর্যটকদের জন্য হতে পারে এক ব্যতিক্রমী ভ্রমণ অভিজ্ঞতা।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছাতক ও ভোলাগঞ্জে পর্যটকদের আগমন বাড়বে। গড়ে উঠতে পারে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, মার্কেট ও বিনোদনকেন্দ্র। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটন সুবিধা গড়ে তোলা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন বলয় গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে।
সরকারি-বেসরকারি উদ্যোগে রোপওয়ে সংরক্ষণ ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হোক
ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিমাংশু দাস নানু, বিএনপি নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম এবং সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় সুধীজনেরা মনে করেন, অবহেলা ও অযত্নে সরকারের মূল্যবান সম্পদ নষ্ট হতে দেওয়া উচিত নয়।
তাদের মতে, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে রোপওয়েটিকে পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রকল্পে পরিণত হতে পারে। এতে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রবাসী বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে রোপওয়ের অবকাঠামোগত নিরাপত্তা, কারিগরি সক্ষমতা, পরিবেশগত প্রভাব ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষজ্ঞদের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই জরুরি।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, যথাযথ পরিকল্পনা ও সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষিত হবে, অন্যদিকে তেমনি সুনামগঞ্জসহ পুরো সিলেট অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত