শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

স্বীকৃতি ও পেশাগত নিরাপত্তার দাবি

ছাতকে গণমাধ্যম সপ্তাহে র‍্যালি, সাংবাদিকদের ১৪ দফা দাবি জোরালো

ছবি: চেকপোস্ট

জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখা এ আয়োজন করে।

শুক্রবার জুমার নামাজের পর ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, সাংবাদিক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, সাকির আমীন, সাজ্জাদ মাহমুদ মনির, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফজল উদ্দিনসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন, আলী আহমেদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেতো। কিন্তু এখনো তা স্বীকৃতি পায়নি। দীর্ঘদিন ধরে বিএমএসএফ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ১৪ দফা দাবি জানিয়ে আসছে, যা দেশের অধিকাংশ সাংবাদিক সংগঠনের সমর্থন পেয়েছে।

বক্তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

#গণমাধ্যম_সপ্তাহ #সাংবাদিক_দাবি #ছাতক_সংবাদ

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

ছাতকে গণমাধ্যম সপ্তাহে র‍্যালি, সাংবাদিকদের ১৪ দফা দাবি জোরালো

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখা এ আয়োজন করে।

শুক্রবার জুমার নামাজের পর ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, সাংবাদিক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, সাকির আমীন, সাজ্জাদ মাহমুদ মনির, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফজল উদ্দিনসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন, আলী আহমেদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেতো। কিন্তু এখনো তা স্বীকৃতি পায়নি। দীর্ঘদিন ধরে বিএমএসএফ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ১৪ দফা দাবি জানিয়ে আসছে, যা দেশের অধিকাংশ সাংবাদিক সংগঠনের সমর্থন পেয়েছে।

বক্তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত