রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

দ্রুত ক্লাসে ফিরতে চান তারা

চুয়েটে ‘৫৬?’ প্রশ্নযাত্রা, সায়েমকে পুনর্বহালের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ

‘৫৬?’ লেখা কাগজ হাতে প্রতীকী প্রশ্নযাত্রা করেন চুয়েট শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে প্রতীকী ‘৫৬?’ প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ছিল লাল রঙে লেখা ‘৫৬?’ প্ল্যাকার্ড। তাদের ভাষ্য, মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর কেন অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে পরিবর্তন করা হলো’ এ প্রশ্নই প্রতীকীভাবে তুলে ধরেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, গত ছয় দিন ধরে তারা এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, ৫৬ দিনের দায়িত্বকালে সায়েমের নেওয়া বিভিন্ন কাজ তারা স্মরণ করছেন। তাকে আবার উপাচার্য হিসেবে দেখতে চান বলেও জানান তিনি।

ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, দ্রুত আন্দোলনের অবসান ঘটিয়ে তারা ক্লাসে ফিরতে চান। দীর্ঘ আন্দোলনের কারণে সেশনজট বাড়ছে উল্লেখ করে তিনি সায়েমকে পুনর্বহালের দাবি জানান।

এর আগে শনিবার নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে লাল কার্ড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েটে শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি চলছে।

#শিক্ষার্থী_আন্দোলন #চুয়েট #সায়েমকে_পুনর্বহাল

চেকপোস্ট

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে ‘৫৬?’ প্রশ্নযাত্রা, সায়েমকে পুনর্বহালের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে প্রতীকী ‘৫৬?’ প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ছিল লাল রঙে লেখা ‘৫৬?’ প্ল্যাকার্ড। তাদের ভাষ্য, মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর কেন অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে পরিবর্তন করা হলো’ এ প্রশ্নই প্রতীকীভাবে তুলে ধরেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, গত ছয় দিন ধরে তারা এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, ৫৬ দিনের দায়িত্বকালে সায়েমের নেওয়া বিভিন্ন কাজ তারা স্মরণ করছেন। তাকে আবার উপাচার্য হিসেবে দেখতে চান বলেও জানান তিনি।

ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, দ্রুত আন্দোলনের অবসান ঘটিয়ে তারা ক্লাসে ফিরতে চান। দীর্ঘ আন্দোলনের কারণে সেশনজট বাড়ছে উল্লেখ করে তিনি সায়েমকে পুনর্বহালের দাবি জানান।

এর আগে শনিবার নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে লাল কার্ড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েটে শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত