লক্ষ্মীপুরে মাদকের বিস্তার রোধ ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব। ৯ নম্বর কুশাখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক হাজী আবুল কাসেমের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাছির উদ্দীন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সদস্য আবু তাহের মাস্টার ও থানা বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আব্দুর রব বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। চন্দ্রগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূলে দলীয় কোন্দল ভুলে সর্বস্তরের মানুষকে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. নাছির উদ্দীন বলেন, মাদকের থাবা থেকে সন্তানদের রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। এলাকায় মাদক ব্যবসা বা সেবনের ঘটনা দেখা গেলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পথসভায় অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পরে র্যালিটি চন্দ্রগঞ্জ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬