শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি

গোপালগঞ্জ সরকারি কলেজে জেব্রা ক্রসিং নির্মাণ, প্রশংসায় হামিম

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের প্রধান ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যস্ত সড়ক পারাপারের সময় শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হতো। অবশেষে শিক্ষার্থীদের সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনোয় স্বস্তি ফিরেছে কলেজজুড়ে।

জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক ভবন থেকে জেব্রা ক্রসিং নির্মাণের অনুমোদন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজ ছাত্রদলের পরিচিত মুখ মো. হামিম। তার উদ্যোগ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।

জেব্রা ক্রসিং নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে কলেজের মূল ফটকে দায়িত্ব পালন করতেও দেখা যায় মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সচেতনভাবে রাস্তা পারাপারের আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। জেব্রা ক্রসিং নির্মাণ হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ উদ্যোগ বাস্তবায়নে আরও সহযোগিতা করেছেন অভ্র, রিফাত ও তামিম। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কলেজ ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।

#সড়কনিরাপত্তা #গোপালগঞ্জসরকারিকলেজ #জেব্রাক্রসিং

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে জেব্রা ক্রসিং নির্মাণ, প্রশংসায় হামিম

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের প্রধান ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যস্ত সড়ক পারাপারের সময় শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হতো। অবশেষে শিক্ষার্থীদের সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনোয় স্বস্তি ফিরেছে কলেজজুড়ে।

জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক ভবন থেকে জেব্রা ক্রসিং নির্মাণের অনুমোদন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজ ছাত্রদলের পরিচিত মুখ মো. হামিম। তার উদ্যোগ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।

জেব্রা ক্রসিং নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে কলেজের মূল ফটকে দায়িত্ব পালন করতেও দেখা যায় মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সচেতনভাবে রাস্তা পারাপারের আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। জেব্রা ক্রসিং নির্মাণ হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ উদ্যোগ বাস্তবায়নে আরও সহযোগিতা করেছেন অভ্র, রিফাত ও তামিম। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কলেজ ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত