সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা

গুণী শিক্ষক সম্মাননা এবার ১০০ জনকে, ঘোষণা শিক্ষা উপদেষ্টার

সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়িয়ে এবার ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হতো। এবার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও এই সম্মাননার আওতায় থাকবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকে শিক্ষক নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ অনুযায়ী, ১০০ জন শিক্ষকের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন থাকবেন। এ ছাড়া মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক সম্মাননা পাবেন।

বিভাগভিত্তিক হিসেবে প্রাথমিকের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ৫ জন ও মাদ্রাসা থেকে ৫ জন থাকবেন। মাধ্যমিকের ২০ জনের মধ্যে সাধারণ ১০, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫ জন। কলেজ পর্যায়ে সাধারণ ১৫, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫ জনকে রাখা হয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ১৫ ও বেসরকারি ৫ জন শিক্ষক থাকবেন।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়ার কথা রয়েছে।

সভা ও সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#শিক্ষাখবর #গুণীশিক্ষক #বিশ্বশিক্ষকদিবস

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গুণী শিক্ষক সম্মাননা এবার ১০০ জনকে, ঘোষণা শিক্ষা উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত