বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জমি বিরোধের জেরে বাড়িতে হামলা

গাজীপুরের কালীগঞ্জে তাণ্ডব: ট্রাকে করে লুট হলো নগদ টাকা-স্বর্ণালংকার

আটককৃত ট্রাক ও ২টি মোটরসাইকেল এবং বাড়ির অবস্থান। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও একটি ট্রাক নিয়ে মাসুদা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ, সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার এবং ঘর নির্মাণের জন্য রাখা ৩ টন লোহার রডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। পরে ঘরটি ভেঙে টিন, দরজা ও জানালাও নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটপাটে ব্যবহৃত একটি ট্রাক আটক করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, লুটের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কিছু লুণ্ঠিত মালামালও উদ্ধার হয়েছে। বাকি মালামাল উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#কালীগঞ্জ_লুটপাট #গাজীপুর_সংবাদ #বসতবাড়িতে_হামলা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে তাণ্ডব: ট্রাকে করে লুট হলো নগদ টাকা-স্বর্ণালংকার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও একটি ট্রাক নিয়ে মাসুদা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ, সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার এবং ঘর নির্মাণের জন্য রাখা ৩ টন লোহার রডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। পরে ঘরটি ভেঙে টিন, দরজা ও জানালাও নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটপাটে ব্যবহৃত একটি ট্রাক আটক করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, লুটের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কিছু লুণ্ঠিত মালামালও উদ্ধার হয়েছে। বাকি মালামাল উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত