মূল পাতা

জাতীয়

গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা–কর্মীরা।

আজ শনিবার বিকেলে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতু থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মো. মশিউর রহমান বিপ্লব এবং রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ আল কাফি।

সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল বলেন, বিকেলে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যাই। এ সময় যুবলীগ নেতা বিপ্লবকে দেখে ধাওয়া করে তাঁর সহযোগী কাফিসহ তাঁকে আটক করি।

ইফতেখার হোসেন আরও অভিযোগ করেন, বিপ্লব ও কাফি সেতুতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। এর আগেও তাঁরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিপ্লবের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তাঁর সহযোগী কাফিকে বিএনপি নেতারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিপ্লবের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটকের সময় ইফতেখার হোসেন পপেলের সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ আরও কয়েকজন নেতা-কর্মী ছিলেন।

গাইবান্ধা ছাত্রলীগ জেলার খবর বিএনপি যুবলীগ রংপুর বিভাগ সুন্দরগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা–কর্মীরা।

আজ শনিবার বিকেলে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতু থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মো. মশিউর রহমান বিপ্লব এবং রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ আল কাফি।

সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল বলেন, বিকেলে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যাই। এ সময় যুবলীগ নেতা বিপ্লবকে দেখে ধাওয়া করে তাঁর সহযোগী কাফিসহ তাঁকে আটক করি।

ইফতেখার হোসেন আরও অভিযোগ করেন, বিপ্লব ও কাফি সেতুতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। এর আগেও তাঁরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিপ্লবের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তাঁর সহযোগী কাফিকে বিএনপি নেতারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিপ্লবের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটকের সময় ইফতেখার হোসেন পপেলের সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ আরও কয়েকজন নেতা-কর্মী ছিলেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত