সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তীব্র যানজট গংগাচড়ায়

গংগাচড়ায় অটোস্ট্যান্ড থাকলেও বাস্তবায়ন নেই, চরম ভোগান্তিতে যাত্রী

ছবি : চেকপোস্ট

রংপুরের গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের জন্য নির্ধারিত অটোস্ট্যান্ড থাকলেও তার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত অটোস্ট্যান্ডে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট রুট অনুযায়ী যানবাহন দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। তবে বাস্তবে অধিকাংশ চালক সেই নিয়ম মানছেন না।

ফলে বাজার, সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এলোমেলোভাবে অটোরিকশা ও ইজিবাইক দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।

এছাড়া অটোস্ট্যান্ডের আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান ছাড়া নির্ধারিত অটোস্ট্যান্ড কার্যকর করা সম্ভব নয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

#যানজট #গংগাচড়া #অটোস্ট্যান্ড

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

গংগাচড়ায় অটোস্ট্যান্ড থাকলেও বাস্তবায়ন নেই, চরম ভোগান্তিতে যাত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের জন্য নির্ধারিত অটোস্ট্যান্ড থাকলেও তার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত অটোস্ট্যান্ডে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট রুট অনুযায়ী যানবাহন দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। তবে বাস্তবে অধিকাংশ চালক সেই নিয়ম মানছেন না।

ফলে বাজার, সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এলোমেলোভাবে অটোরিকশা ও ইজিবাইক দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।

এছাড়া অটোস্ট্যান্ডের আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান ছাড়া নির্ধারিত অটোস্ট্যান্ড কার্যকর করা সম্ভব নয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত