রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের হস্তক্ষেপ দাবি

খুলনা পিএমজি অফিসে সরকারি গাছ পাচারের অভিযোগ, ট্রাকে লোড করে রাতেই সরানোর পরিকল্পনা

ছবি: চেকপোস্ট

খুলনার ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) কার্যালয়ে অবৈধভাবে কাটা সরকারি গাছ গোপনে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভেতরে রাখা গাছগুলো সম্প্রতি একটি সরকারি গাড়িতে লোড করে গ্যারেজে রাখা হয়েছে এবং রাতের আঁধারে তা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পিএমজি কার্যালয় চত্বরে কাটা সরকারি গাছ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাখা ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক মনে করে গাছগুলো একটি সরকারি পিকআপ/ট্রাকে (ঢাকা মেট্রো-অ-১৪-২১৩২) তোলা হয়। বর্তমানে গাড়িটি কার্যালয়ের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, গাড়িটির চালক ইনামুল কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করছেন এবং গভীর রাতে বা ভোরের আগে গাড়িটি নিয়ে বের হওয়ার প্রস্তুতি রয়েছে।

এ ঘটনায় সচেতন কর্মকর্তা-কর্মচারীরা সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

তবে এ বিষয়ে পিএমজি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

#খুলনা #সরকারি_গাছ #তদন্তের_দাবি

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

খুলনা পিএমজি অফিসে সরকারি গাছ পাচারের অভিযোগ, ট্রাকে লোড করে রাতেই সরানোর পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

খুলনার ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) কার্যালয়ে অবৈধভাবে কাটা সরকারি গাছ গোপনে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভেতরে রাখা গাছগুলো সম্প্রতি একটি সরকারি গাড়িতে লোড করে গ্যারেজে রাখা হয়েছে এবং রাতের আঁধারে তা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পিএমজি কার্যালয় চত্বরে কাটা সরকারি গাছ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাখা ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক মনে করে গাছগুলো একটি সরকারি পিকআপ/ট্রাকে (ঢাকা মেট্রো-অ-১৪-২১৩২) তোলা হয়। বর্তমানে গাড়িটি কার্যালয়ের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, গাড়িটির চালক ইনামুল কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করছেন এবং গভীর রাতে বা ভোরের আগে গাড়িটি নিয়ে বের হওয়ার প্রস্তুতি রয়েছে।

এ ঘটনায় সচেতন কর্মকর্তা-কর্মচারীরা সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

তবে এ বিষয়ে পিএমজি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত