খুলনার খালিশপুরে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের জেরে এক তরুনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম নজরুল ইসলাম। পুলিশের দেওয়া তথ্য এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তার পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকির মেয়ে। প্রাথমিকভাবে জানাগেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়ের অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানাগেছে। ঘটনার পর আহত অনিক হাসনাত মুন্নাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে অভিযুক্ত ববি আক্তারকে খালিশপুর থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে । বিষয়টি নিয়ে খালিশপুর থানার ওসি মো: শাহাজাহান মীর বলেন, অভিযুক্ত তরুন এবং তরুনীকে এক সঙ্গে থানায় আনা হয়েছিল। তাদের সাথে সম্পর্ক থাকায় দুই পরিবারের সম্মতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬