মূল পাতা

খেলা

ক্রিকেটে ইতিহাস গড়ল ৩৮০০ মানুষের দেশ ফকল্যান্ড

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
ক্রিকেটে ইতিহাস গড়ল ৩৮০০ মানুষের দেশ ফকল্যান্ড

জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। চারদিকে আটলান্টিক মহাসাগর, যাতায়াতের সীমাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়া। এত বাধা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে ইতিহাস গড়ল ফকল্যান্ড। আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে দ্বীপপুঞ্জটি।

রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কোনো ক্রীড়া সংস্থার স্বীকৃত প্রতিযোগিতাও প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফকল্যান্ডে।

সিরিজ আয়োজন করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আয়োজকদের। দ্বীপপুঞ্জটিতে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, যা চিলির সান্তিয়াগো থেকে আসে। ফলে বিদেশি দলকে আতিথেয়তা দিতে দীর্ঘদিনের পরিকল্পনা ও অর্থায়নের প্রয়োজন হয়েছে।

ফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সেসিল আলেকজান্ডার জানান, একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে কখনো কখনো এক বছরেরও বেশি সময় লাগে। বিমান টিকিট, অর্থের সংস্থান এবং খেলোয়াড়দের কর্মস্থল থেকে ছুটি নেওয়ার বিষয়গুলো সামলানো বড় চ্যালেঞ্জ।

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য শত বছরের পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রচলন ছিল। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পাওয়ার পর ২০১৭ সালে সহযোগী সদস্য হয় তারা।

এবারের সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সেসিল আলেকজান্ডারের ছোট ভাই জ্যাকো আলেকজান্ডার। ৭৫-এর বেশি গড়ে পুরো সিরিজে ৩৭৬ রান করেন তিনি।

খেলোয়াড় সংকটও ফকল্যান্ডের ক্রিকেটের বড় চ্যালেঞ্জ। আনুমানিক ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা সেখানে মাত্র ৫০০। ফলে জাতীয় দলের অনেক সদস্যকেই খেলোয়াড়ের পাশাপাশি একাধিক সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয়।

ক্রিকেট ফকল্যান্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রিকেটে ইতিহাস গড়ল ৩৮০০ মানুষের দেশ ফকল্যান্ড
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


ক্রিকেটে ইতিহাস গড়ল ৩৮০০ মানুষের দেশ ফকল্যান্ড

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। চারদিকে আটলান্টিক মহাসাগর, যাতায়াতের সীমাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়া। এত বাধা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে ইতিহাস গড়ল ফকল্যান্ড। আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে দ্বীপপুঞ্জটি।

রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কোনো ক্রীড়া সংস্থার স্বীকৃত প্রতিযোগিতাও প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফকল্যান্ডে।

সিরিজ আয়োজন করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আয়োজকদের। দ্বীপপুঞ্জটিতে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, যা চিলির সান্তিয়াগো থেকে আসে। ফলে বিদেশি দলকে আতিথেয়তা দিতে দীর্ঘদিনের পরিকল্পনা ও অর্থায়নের প্রয়োজন হয়েছে।

ফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সেসিল আলেকজান্ডার জানান, একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে কখনো কখনো এক বছরেরও বেশি সময় লাগে। বিমান টিকিট, অর্থের সংস্থান এবং খেলোয়াড়দের কর্মস্থল থেকে ছুটি নেওয়ার বিষয়গুলো সামলানো বড় চ্যালেঞ্জ।

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য শত বছরের পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রচলন ছিল। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পাওয়ার পর ২০১৭ সালে সহযোগী সদস্য হয় তারা।

এবারের সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সেসিল আলেকজান্ডারের ছোট ভাই জ্যাকো আলেকজান্ডার। ৭৫-এর বেশি গড়ে পুরো সিরিজে ৩৭৬ রান করেন তিনি।

খেলোয়াড় সংকটও ফকল্যান্ডের ক্রিকেটের বড় চ্যালেঞ্জ। আনুমানিক ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা সেখানে মাত্র ৫০০। ফলে জাতীয় দলের অনেক সদস্যকেই খেলোয়াড়ের পাশাপাশি একাধিক সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয়।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত