পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, কোরবানির দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রায় ১৩ হাজার ৪৫৩ জন কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ডিএসসিসির নিজস্ব ৬ হাজার ৫৫৩ জন, পিসিএসপি’র ৪ হাজার ৭০০ জন এবং ১১টি পশুর হাটে অতিরিক্ত ২ হাজার ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন।
ডিএসসিসি জানিয়েছে, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আগামী ২৮, ২৯ ও ৩০ মে এই তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্জ্য পরিবহনে ব্যবহার করা হবে ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি।
এছাড়া ১১টি অস্থায়ী পশুর হাটে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাইভ মনিটরিং করা হবে।
নাগরিক অভিযোগ গ্রহণে দুটি হটলাইন নম্বর চালু রাখা হয়েছে ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬