শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

অধ্যাপক ক্যাটাগরিতে একজন

কুবি সিন্ডিকেটে নতুন ৩ মুখ, মনোনীত শামসুজ্জামান-রেজাউল-শাহাদাৎ

শামসুজ্জামান-রেজাউল-শাহাদাৎ। ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. রেজাউল করিম ও অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

জানা যায়, দুটি ক্যাটাগরিতে নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। বর্তমানে তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পাওয়ায় তার পরিবর্তে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় ডিন ক্যাটাগরিতে দুজনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।’

#কুমিল্লাবিশ্ববিদ্যালয় #কুবিসিন্ডিকেট #নতুনসদস্য

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুবি সিন্ডিকেটে নতুন ৩ মুখ, মনোনীত শামসুজ্জামান-রেজাউল-শাহাদাৎ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. রেজাউল করিম ও অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

জানা যায়, দুটি ক্যাটাগরিতে নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। বর্তমানে তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পাওয়ায় তার পরিবর্তে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় ডিন ক্যাটাগরিতে দুজনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।’

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত