মূল পাতা

আরও

জয় করল আন্তর্জাতিক স্বীকৃতি

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বাজিমাত

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বাজিমাত
কায়রো চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্তদের একাংশ। নির্মাতা জিহাদ (ওপরে ডানে) ও তার ছবির একটি দৃশ্য (নিচে ডানে)। ছবি : সংগৃহীত

চীন ও আয়ারল্যান্ডের পর এবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা পেয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের চলচ্চিত্রের এই আন্তর্জাতিক অর্জনে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) গৌতম কুমার দে।

তিনি এ সাফল্যকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্মাতা, প্রযোজক, পরিচালক, তিন নারী অভিনেত্রীসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনায় চলচ্চিত্র

৮০ মিনিটের সাদা-কালো চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’-এর বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।

চলচ্চিত্রটির প্রযোজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগডোর ফিল্মের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।

তিন নারীর জীবনসংগ্রামের গল্প

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, সামাজিক গোঁড়ামি ও নিপীড়নের বিরুদ্ধে নারীর মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।

ছবির গল্পে দেখা যায়, গ্রামের রক্ষণশীল ও প্রতিকূল সামাজিক পরিবেশ থেকে মুক্তি পেতে তিন তরুণী পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের মধ্যে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীই গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর তার জীবনে ঘটে ভিন্ন এক অভিজ্ঞতা—মুখোমুখি হয় একটি হাতির।

মানবিক অনুভূতি, সামাজিক প্রতিবন্ধকতা ও জীবনের অনিশ্চয়তাকে ঘিরে নির্মিত চলচ্চিত্রটি ব্যতিক্রমী গল্পবিন্যাসের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তুহিদা, সুমাইয়া হকসহ আরও অনেকে।

কায়রো উৎসবে ৬৪ দেশের ১৪৫ চলচ্চিত্র

গত ১১ থেকে ২০ নভেম্বর কায়রোর জামালেক এলাকায় অবস্থিত কায়রো অপেরা হাউসে অনুষ্ঠিত হয় উৎসবটির ৪৭তম আসর। এবারের আয়োজনে বাংলাদেশসহ ৬৪টি দেশের ১৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সাতটি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেয় ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। এ বিভাগে মূলত প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উৎসবের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটারে এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কায়রো উৎসবের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে ছবিটির প্রথম প্রদর্শনী হয়।

সাংহাই উৎসবেও জিতেছে পুরস্কার

কায়রো চলচ্চিত্র উৎসবের আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার অর্জন করে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জিহাদ সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই সাংহাই ও কায়রোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও বিশেষ সম্মাননা অর্জন তাঁর নির্মাণযাত্রায় উল্লেখযোগ্য মাইলফলক।

#সাঁকোটা_দুলছে #বাংলাদেশি_চলচ্চিত্র #কায়রো_চলচ্চিত্র_উৎসব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বাজিমাত
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বাজিমাত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত