ওয়েজখালী বাজারে ৮০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড
সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ নূর আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ওয়েজখালী বাজারসংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাসুদ আলম ভূঞার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওয়েজখালী এলাকার আবুল বাশারের ছেলে নূর আহমেদকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নূর আহমেদকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত