মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উলিপুরে নতুন কর্মসংস্থানের দ্বার

উলিপুরে ৫০ হাজার বেকারের কর্মসংস্থানের উদ্যোগ, চালু হলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুরে ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (HRF)-এর অর্থায়নে এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HRF-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ কাসিম তোকান ও কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ HRF-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসেই প্রশিক্ষণ কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষক যুক্ত করে আগামী পাঁচ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের আওতায় থাকবে ফ্রিল্যান্সিং, কম্পিউটার ও আইটি, টেইলারিং, টেকনিক্যাল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ভাষা শিক্ষাসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়।

উদ্যোক্তারা জানান, এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়; বরং ‘সমৃদ্ধ উলিপুর’ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তাদের মতে, একজন দক্ষ মানুষ একটি পরিবারকে পরিবর্তন করতে পারেন। আর দক্ষ পরিবারগুলোই গড়ে তুলবে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ উলিপুর।

#কর্মসংস্থান #উলিপুর #দক্ষতাউন্নয়ন

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

উলিপুরে ৫০ হাজার বেকারের কর্মসংস্থানের উদ্যোগ, চালু হলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (HRF)-এর অর্থায়নে এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HRF-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ কাসিম তোকান ও কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ HRF-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসেই প্রশিক্ষণ কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষক যুক্ত করে আগামী পাঁচ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের আওতায় থাকবে ফ্রিল্যান্সিং, কম্পিউটার ও আইটি, টেইলারিং, টেকনিক্যাল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ভাষা শিক্ষাসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়।

উদ্যোক্তারা জানান, এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়; বরং ‘সমৃদ্ধ উলিপুর’ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তাদের মতে, একজন দক্ষ মানুষ একটি পরিবারকে পরিবর্তন করতে পারেন। আর দক্ষ পরিবারগুলোই গড়ে তুলবে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ উলিপুর।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত