শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অনুমোদন দিল মন্ত্রিসভা

ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ব্যবহারবান্ধব টয়লেট নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সড়ক ও মহাসড়কে নারী-পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপন, সেফটি ট্যাংক নির্মাণ এবং পানি দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রাখা হয়েছে।

#ঈদুলআজহা #সরকারিছুটি #মন্ত্রিসভা

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ব্যবহারবান্ধব টয়লেট নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সড়ক ও মহাসড়কে নারী-পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপন, সেফটি ট্যাংক নির্মাণ এবং পানি দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রাখা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত