মূল পাতা

সর্বশেষ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃ মিঠুন
মোঃ মিঠুন ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
চেকপোস্ট

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নলছিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি দেশে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যেকোনো অপতৎপরতা প্রতিরোধের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নলছিটি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত