ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা নূর ইসলামের ইন্তেকাল

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় দাফন

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::
97

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়লের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়লকে গার্ড অব অনার প্রদান করে।

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফর রহমান, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা।

গার্ড অব অনার শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়লের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধকালীন তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৫৫৫ বার পড়া হয়েছে