ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে

মাগুরার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হোসনে মোবারক।
অনুষ্ঠান শেষে ৬৭তম শিক্ষার্থী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

























