অফিসার ফোর্সদের কল্যাণে নির্দেশনা
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অধীনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় এবং থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টারসের ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান।
মতবিনিময়কালে ডিআইজি থানার সকল অফিসার ও ফোর্সদের পদমর্যাদা অনুযায়ী সার্বিক কল্যাণ সংক্রান্ত বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি থানার প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের খোঁজখবর নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
মতবিনিময় সভা শেষে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ও চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন।




















