রামপাল-মোংলায় কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে। এছাড়া সকল মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রের অধিকার নির্ভিঘ্নে ভোগ করা যাবে।
তিনি বলেন, “নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকায় উন্নয়ন নিশ্চিত করা হবে। আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও সেবা করবো, ইনশাআল্লাহ।”
শেখ ফরিদুল ইসলাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার আলীপুর মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের কর্মকর্তারা। এছাড়া হাজার হাজার নারী-পুরুষ ও সমর্থক সভা উপলক্ষে অংশগ্রহণ করেন।
প্রার্থী আরও বলেন, “বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”


























