ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি::
114

নরসিংদীর বেলাবোতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৬৬ বার পড়া হয়েছে