ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে

বাগেরহাট মোংলায় ট্রেনের নিচে নারীর মৃত্যু

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
202

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ট্রেনের নিচে চাপা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রেললাইনের ওপর দিয়ে একটি ট্রেন চলার সময় নয়মী বিশ্বাস ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৬৬২ বার পড়া হয়েছে