ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনগর ইউনিয়নে কেয়ার বাংলাদেশ-এর আয়োজন

বাগেরহাটে জলবায়ু সহনশীল কৃষি চর্চা শিখন বিনিময় মেলা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
45

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় দিঘির পাড় মাঠে শুরু হওয়া এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন ও দক্ষ করা।

মেলায় ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে, এবং মোট ১০টি স্টলে আধুনিক কৃষি ও জীবিকাভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করা হয়। স্টলগুলিতে খাল খনন ও বৃক্ষরোপণে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম, লবণ সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌরচালিত সেচ পাম্প, এ্যারেটর, অ্যাডাপটিভ কিচেন গার্ডেন, জলবায়ু সহনশীল ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, বাঁশ ও বেতের তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গৃহপালিত পশুপালন প্রদর্শিত হয়।

একটি বিশেষ বুথে কার্যকর জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিষেবা প্রদর্শন করা হয়, যেখানে আগত কৃষকরা নিবন্ধন করতে পারছে। ভবিষ্যতে কেয়ার বাংলাদেশের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য পৌঁছানো হবে।

সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান, প্যানেল চেয়ারম্যান জালিনুর হাজরা ও ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, আইডিই বাংলাদেশ-এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার জহিরুল ইসলাম, ডিএসকে ও সিএনআরএস-এর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক।

কেয়ার বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “নবপল্লব প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো এই মেলার মূল লক্ষ্য।”
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, “শিখন বিনিময় মেলায় শিক্ষার্থীরাও অংশ নিয়ে নতুন বিষয় সম্পর্কে শিখছে। এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকার বলেন, “এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা পারভীন বলেন, “কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করার জন্য কৃষকদের নিজ নিজ ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানাই।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৫২৪ বার পড়া হয়েছে