ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বদলিতে এমপিওভুক্ত শিক্ষকদের প্রাধান্য নির্ধারণ করবে চারটি বিষয়

নোয়াখালি প্রতিনিধি::
80

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিন স্বাক্ষরিত নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। নীতিমালাটি আজই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বদলিতে প্রাধান্য পাবে নিম্নলিখিত চারটি বিষয়:

১. নারী শিক্ষক
২. দূরত্ব: প্রতিযোগী শিক্ষকের বর্তমান কর্মস্থল ও কাঙ্খিত স্থানের কেন্দ্রের দূরত্ব।
৩. স্বামী / স্ত্রীর কর্মস্থল: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।
৪. জ্যেষ্ঠতা: চাকরির বয়স ও সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো অনুযায়ী।

নতুন নীতিমালায় বিস্তারিতভাবে বলা হয়েছে, একই উপজেলার একাধিক আবেদনকারী থাকলে কেন্দ্র থেকে দূরত্ব মাপা হবে, আর ভিন্ন জেলায় কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে তাদের জেলা কেন্দ্র থেকে কাঙ্খিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৪৮ বার পড়া হয়েছে