ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুইজন আটক

শেরপুর, বগুড়া প্রতিনিধি:;
49

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৭ জানুয়ারী মঙ্গলবার বগুড়ার শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ১২ বোতল দেশীয় মদ এবং প্রায় ২ হাজারটি নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-

‎রাজিব বাস্পর (পিতা: সন্চর বাস্পর) এবং হৃদয় বাস্পর (পিতা: মৃত লাহিড়ী বাস্পর)। তারা উভয়েই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫২৯ বার পড়া হয়েছে