দিনাজপুর পলিটেকনিক্যাল মোড় ও ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ দুপুরে শিক্ষার্থীরা দিনাজপুর পলিটেকনিক্যাল মোড় ও ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে।
ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে, মব সন্ত্রাসী বিসিএস ডিপ্লোমা কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন বাতিলের অপচেষ্টার প্রতিবাদ এবং অন্তর্বর্তীকালীন কমিটি বাতিলের দাবি।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। মহাসড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে। পরে আশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

























